জনমত (Jonomot) হলো বাংলাদেশের সাধারণ মানুষের চিন্তা ও আকাঙ্ক্ষাকে তুলে ধরার একটি নির্ভরযোগ্য ডিজিটাল প্ল্যাটফর্ম। আমরা প্রতিটি কণ্ঠস্বরকে গুরুত্ব দিয়ে একটি স্বচ্ছ ভবিষ্যৎ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।
জনমত হলো বাংলাদেশের একটি স্বাধীন ও নিরপেক্ষ মাধ্যম যা স্থানীয় ও জাতীয় পর্যায়ে সাধারণ মানুষের ভাবনাগুলো সংগ্রহ করে। বিশেষ করে জয়পুরহাট এবং এর আশেপাশের মানুষের দাবি ও মতামতকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার অন্যতম লক্ষ্য আমাদের।
এটি স্রেফ একটি ডিরেক্টরি বা ভোটদান মাধ্যম নয়, বরং এটি নাগরিকের ক্ষমতায়নের একটি আধুনিক হাতিয়ার। আমরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ নিই না—আমাদের একমাত্র পক্ষ হলো সত্য এবং সাধারণ মানুষের কলুষহীন মতামত।
আমাদের কাছে প্রতিটি মতামতের গুরুত্ব সমান। আমরা কোনো বিশেষ মতাদর্শ বা দলের প্রভাবমুক্ত থেকে তথ্য প্রদান করি।
অংশগ্রহণকারীদের গোপনীয়তা রক্ষা করা এবং তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব।
অবহেলিত কণ্ঠস্বরগুলোকে তুলে ধরে নীতিনির্ধারকদের কানে পৌঁছানোর সেতু হিসেবে কাজ করাই আমাদের লক্ষ্য।
"গুরুত্বপূর্ণ সময়ে আপনার মতামত নিতে আমরা আসছি আপনার কাছে।"
— We will come to crucial time to take your opinion —